বিজ্ঞাপন

খামেনিকে ‘অসুস্থ’ বলে আক্রমণ, নতুন নেতৃত্বের দাবি ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬ ৯:১৩ এএম
খামেনিকে ‘অসুস্থ’ বলে আক্রমণ, নতুন নেতৃত্বের দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একজন ‘অসুস্থ ব্যক্তি’ বলে মন্তব্য করেছেন। একইসাথে তিনি ইরানে বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তন এবং নতুন নেতৃত্বের ওপর জোর দিয়েছেন। খামেনি সম্প্রতি ইরানে চলমান বিক্ষোভে নিহতদের জন্য ট্রাম্পকে দায়ী করেছিলেন, তার প্রতিক্রিয়ায় এই কঠোর মন্তব্য এসেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খামেনি ট্রাম্পকে ‘অপরাধী’ বলে অভিযুক্ত করেছিলেন। জবাবে ট্রাম্প বলেন, ইরানের শাসকরা দমন-পীড়নের মাধ্যমেই ক্ষমতায় টিকে আছে। তিনি মন্তব্য করেন, হাজার হাজার মানুষ হত্যা করে ক্ষমতা ধরে রাখা উচিত নয়, বরং নিজের দেশ সঠিকভাবে পরিচালনাই নেতার প্রধান কাজ।

বিজ্ঞাপন

ডোনাল্ড ট্রাম্প মনে করেন, আসল নেতৃত্ব ভয় ভীতির রাজনীতি নয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, খামেনির দুর্বল নেতৃত্বের কারণে ইরান বিশ্বের অন্যতম বাসযোগ্য দেশে পরিণত হয়েছে। ট্রাম্পের ভাষ্যমতে, ইতিহাসে নজিরবিহীন সহিংসতা ব্যবহার করে দেশটিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়াই এই ইরানি নেতার বড় ‘অপরাধ’।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...