বিক্ষোভে হাজার প্রাণহানি, ইরানে নতুন নেতৃত্ব চায় যুক্তরাষ্ট্র
ইরানে সরকারবিরোধী আন্দোলনে ব্যাপক প্রাণহানির ঘটনার পর দেশটিতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যকে অনেকেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। গত শনিবার (১৭ জানুয়ারি) পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
খামেনির সমালোচনা করে ট্রাম্প বলেছেন, একজন রাষ্ট্রনেতা হিসেবে তিনি যা করেছেন তা দেশের জন্য সর্বনাশা। বিক্ষোভকারীদের ওপর এমন বর্বরতা এর আগে কখনো দেখা যায়নি। তিনি মনে করেন, দেশ পরিচালনার অর্থ হাজার হাজার মানুষ হত্যা করা নয়; বরং নেতৃত্ব হলো শ্রদ্ধা অর্জনের বিষয়, ভীতি বা মৃত্যুর নয়।

এর আগে ট্রাম্পকে একজন ‘অপরাধী’ হিসেবে অভিহিত করেছিলেন আয়াতুল্লাহ খামেনি। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর ৮ ও ৯ জানুয়ারি তা সহিংস রূপ ধারণ করে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, নিরাপত্তা বাহিনীর দমনমূলক অভিযানে এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিক্ষোভে হাজার প্রাণহানি, ইরানে নতুন নেতৃত্ব চায় যুক্তরাষ্ট্র
ইরানে সরকারবিরোধী আন্দোলনে ব্যাপক প্রাণহানির ঘটনার পর দেশটিতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যকে অনেকেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। গত শনিবার (১৭ জানুয়ারি) পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
খামেনির সমালোচনা করে ট্রাম্প বলেছেন, একজন রাষ্ট্রনেতা হিসেবে তিনি যা করেছেন তা দেশের জন্য সর্বনাশা। বিক্ষোভকারীদের ওপর এমন বর্বরতা এর আগে কখনো দেখা যায়নি। তিনি মনে করেন, দেশ পরিচালনার অর্থ হাজার হাজার মানুষ হত্যা করা নয়; বরং নেতৃত্ব হলো শ্রদ্ধা অর্জনের বিষয়, ভীতি বা মৃত্যুর নয়।

এর আগে ট্রাম্পকে একজন ‘অপরাধী’ হিসেবে অভিহিত করেছিলেন আয়াতুল্লাহ খামেনি। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর ৮ ও ৯ জানুয়ারি তা সহিংস রূপ ধারণ করে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, নিরাপত্তা বাহিনীর দমনমূলক অভিযানে এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…