গ্রিনল্যান্ড নিয়ে টানাপোড়েন, ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬ ৩:৩৪ এএম
গ্রিনল্যান্ড নিয়ে টানাপোড়েন, ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক ট্রাম্পের

গ্রিনল্যান্ড অধিকারের প্রশ্নে ইউরোপীয় জোটের বিরোধিতার জের ধরে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ মোট আটটি দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, চলতি বছরের জুন মাস থেকে এই শুল্ক ২৫ শতাংশে উন্নীত করা হবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, যতদিন না যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছাচ্ছে, ততদিন এই অর্থনৈতিক অবরোধ অব্যাহত থাকবে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্য এই শুল্কের আওতায় পড়বে।

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর সামরিক উপস্থিতিকে ‘বিপজ্জনক খেলা’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি এসব দেশ গ্রিনল্যান্ডে সীমিত সংখ্যক সেনা মোতায়েন করেছে, যা ট্রাম্পের দাবির বিরোধী। তিনি অভিযোগ করেন, অজানা উদ্দেশ্যে তারা দ্বীপটিতে গিয়েছে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরোধী কাজ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...