বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে বিমান নিখোঁজ, শুরু হয়েছে উদ্ধার

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ১০:০৬ পিএম
ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে বিমান নিখোঁজ, শুরু হয়েছে উদ্ধার

ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি টার্বোপ্রপ বিমান ১১ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ইয়োগ্যাকার্তা থেকে মাকাসারের উদ্দেশে যাত্রা করার পর স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর এই বিমানের সঙ্গে কন্ট্রোল টাওয়ারের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে তিনজন যাত্রী এবং আটজন ক্রু সদস্য ছিলেন।

মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানিয়েছেন, বিমানের সর্বশেষ অবস্থান মাকাসারের নিকটবর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি অঞ্চলে শনাক্ত করা হয়েছে। বিমানটির সন্ধানে সেখানে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের নিয়ে যৌথভাবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সংস্থাটির অপারেশনস প্রধান আন্দি সুলতান জানান, উদ্ধার কাজের গতি বাড়াতে একটি হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে।

বিজ্ঞাপন

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে বিস্তীর্ণ দ্বীপপুঞ্জের মধ্যে যোগাযোগের জন্য বিমান পরিবহন অপরিহার্য হলেও বিমান চলাচলের নিরাপত্তা রেকর্ড বেশ দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে দক্ষিণ কালিমানতানে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় আটজন নিহত হওয়ার দুই সপ্তাহের মধ্যেই পাপুয়ায় আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...