বিজ্ঞাপন

সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি, নিখোঁজ প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ৮:১৬ পিএম
সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি, নিখোঁজ প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন

টানা সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ইয়াওয়েরি মুসেভেনি। গত শনিবার (১৭ জানুয়ারি) দেশটির নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে। এর মাধ্যমে ৮১ বছর বয়সী মুসেভেনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় আসীন থাকার রেকর্ড গড়লেন।

নির্বাচন কমিশনের প্রদত্ত তথ্য অনুযায়ী, মুসেভেনি মোট ভোটের ৭১ দশমিক ৬৫ শতাংশ পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জনপ্রিয় গায়ক ববি ওয়াইন (রবার্ট কিয়াগুলানি) পেয়েছেন মাত্র ২৪ দশমিক ৭২ শতাংশ ভোট। গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও ইন্টারনেট বন্ধ রাখার অভিযোগ এনেছিলেন ৪৩ বছর বয়সী এই বিরোধী নেতা।

বিজ্ঞাপন

ফলাফল ঘোষণার আগেই উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন শুক্রবার সন্ধ্যায় ববি ওয়াইনকে তার বাসভবন থেকে সেনাবাহিনী তুলে নিয়ে যায়। তার দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি) জানায়, রাজধানী কাম্পালায় সেনা হেলিকপ্টার অবতরণ করে তাকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এর আগে নির্বাচনের পর থেকেই তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল বলে দাবি করা হয়।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...