বিজ্ঞাপন

উড়িষ্যায় গোরক্ষকদের হামলায় প্রাণ হারালেন মুসলিম যুবক

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ৬:১৯ পিএম
উড়িষ্যায় গোরক্ষকদের হামলায় প্রাণ হারালেন মুসলিম যুবক

উড়িষ্যার বালাসোরে গরু পাচারের সন্দেহে তথাকথিত গোরক্ষকদের বর্বর হামলায় এসকে মাকান্দার মোহাম্মদ (৩৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। সন্তানদের মকর মেলায় দেখাতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হলেও পরদিন ভোরে নিহতের খবর পান তার স্বজনরা।

পরিবারের অভিযোগ, গবাদিপশুবোঝাই ভ্যানটি আটকে মাকান্দারকে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বালাসোর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহে মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্বজনদের ভাষ্য, হাসপাতালে পৌঁছানোর আগেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পুলিশ প্রথমে একটি দুর্ঘটনার মামলা দায়ের করে, যেখানে ভ্যান উল্টে যাওয়ার কথা বলা হয়। পরবর্তীতে নিহতের ভাই জিতেন্দরের অভিযোগের ভিত্তিতে হামলার অভিযোগে আলাদা মামলা রুজু হয়। অভিযোগে বলা হয়, পাঁচজন মিলে প্রাণঘাতী অস্ত্র দিয়ে মাকান্দারকে আক্রমণ করে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করলেও বাকি আসামিদের ধরতে ব্যর্থতার কথা জানিয়েছেন তার স্বজনরা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...