বিজ্ঞাপন

ঘুম ভাঙলেই বুকে ৮ ফুটের অজগর, আতঙ্কে কাঁপলেন অস্ট্রেলিয়ান নারী

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ৬:০৩ পিএম
ঘুম ভাঙলেই বুকে ৮ ফুটের অজগর, আতঙ্কে কাঁপলেন অস্ট্রেলিয়ান নারী

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ব্রিসবেনে অবস্থিত নিজ বাসভবনে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন র‌্যাচেল ব্লুর নামের এক নারী। গত সোমবার গভীর রাতে ঘুমের মাঝে হঠাৎ করে তিনি তার বুকের ওপর ভারী কিছু অনুভব করেন। শুরুতে পোষা কুকুর ভেবে ভুল করলেও পরক্ষণেই আঁতকে ওঠেন তিনি, কারণ তার বুকের ওপর গুটিসুটি মেরে বসে ছিল প্রায় আট ফুট বা আড়াই মিটার লম্বা একটি অজগর।

আতঙ্কিত র‌্যাচেল তাৎক্ষণিকভাবে তার স্বামীকে ডাকেন। ঘরের আলো জ্বালার পর স্বামী তাকে নড়াচড়া না করতে নির্দেশ দেন এবং জানান যে তার ওপর একটি বিশালাকৃতির অজগর রয়েছে। র‌্যাচেল জানান, তার ডালমেশিয়ান কুকুরটি যাতে সাপটি দেখে না ফেলে এবং পরিস্থিতি আরও ভয়াবহ না হয়, সেজন্য তিনি স্বামীকে কুকুরটিকে ঘর থেকে সরিয়ে নিতে বলেন। এরপর নিজেকে সামলে ধীরে ধীরে তিনি চাদরের নিচ থেকে সরে যান।

বিজ্ঞাপন

সবচেয়ে বিস্ময়কর হলো, কোনো প্রশিক্ষণপ্রাপ্ত সাপ ধরা লোক ছাড়াই নিজের সাহসিকতায় ওই অজগরটিকে ঘর থেকে বের করে দেন র‌্যাচেল। তার ধারণা, জানালার শাটারের ফাঁক দিয়ে সাপটি দ্বিতীয় তলার ঘরে ঢুকেছিল। র‌্যাচেল বলেন, সাপটি এতই বড় ছিল যে এটি তার গায়ে পেঁচিয়ে থাকলেও এর লেজের একটি অংশ জানালার বাইরে থেকে যায়। তবে হাতে তুলে নিয়ে বাইরে ফেলার সময় সাপটি খুব একটা উত্তেজিত ছিল না।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...