বিজ্ঞাপন

বাবার কাজে সাহায্য চেয়ে পোস্ট, গ্রামে হাজারো মানুষ

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ৫:৪৪ পিএম
বাবার কাজে সাহায্য চেয়ে পোস্ট, গ্রামে হাজারো মানুষ

চীনা নববর্ষ উপলক্ষে বয়স্ক বাবাকে সহায়তা করতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদন জানিয়েছিলেন এক তরুণী। কিন্তু তার সেই সাধারণ আবেদন ভাইরাল হয়ে তার গ্রামে নেমে আনে হাজার হাজার মানুষের ঢল, যা দেখলে চোখ কপালে ওঠার মতো।

সিচুয়ান ও চংকিং সীমান্তের কুইংফু গ্রামের বাসিন্দা দাইদাই নামের ওই তরুণী জানান, তার বাবার বয়স হয়েছে, তাই দুটি শূকর জবাই করা তার পক্ষে কঠিন। গত সপ্তাহে দৌইনে তিনি লেখেন, ‘আমার বাবা অনেক বৃদ্ধ, তিনি একা শূকরগুলো সামলাতে পারবেন না।’ স্থানীয় সংস্কৃতি অনুযায়ী, এই সময় ডাবল-কুকড পর্ক, ভাপানো পাঁজর এবং ঘরে তৈরি মদ দিয়ে মহড়া হয়। দাইদাই বলেন, তিনি চান তার গ্রামের এই ঐতিহ্য যেন বেঁচে থাকে।

বিজ্ঞাপন

তার এই আবেদন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ১০ লাখের বেশি লাইক পায়। এর প্রভাবে গাড়ি নিয়ে কুইংফু গ্রামে ছুটে আসেন বহু মানুষ। হাজার হাজার গাড়ির চাপে ওই অঞ্চলের গ্রামীণ সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। ড্রোন ভিডিওতে দেখা গেছে, ধানক্ষেতের দুই ধার ঘেঁষে গাড়ির দীর্ঘ সারি। অনেককে বাধা এড়াতে মাইলের পর মাইল হেঁটে গ্রামে পৌঁছাতে হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...