বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকাজুড়ে ভয়াবহ বন্যা, স্রোতে ভেসে গেল শতাধিক প্রাণ

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ৪:১৯ পিএম
দক্ষিণ আফ্রিকাজুড়ে ভয়াবহ বন্যা, স্রোতে ভেসে গেল শতাধিক প্রাণ

দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক ও জিম্বাবুয়েতে টানা বৃষ্টিপাত ও প্রবল বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে। গত কয়েক দিনের এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়া এলাকাগুলোতে বাসিন্দারা বাঁচার আশায় গাছের ডাল বা বাড়ির ছাদের ওপর আশ্রয় নিয়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দিনগুলোতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

দক্ষিণ আফ্রিকার লিম্পোপো ও এমপুমালাঙ্গা প্রদেশের পরিস্থিতি সবচেয়ে সংকটজনক, যেখানে এখন পর্যন্ত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। উদ্ধার কাজে সেনাবাহিনীর হেলিকপ্টার নিযুক্ত করা হয়েছে এবং জিম্বাবুয়ে সীমান্তের একটি চেকপোস্ট থেকে নিরাপত্তা বাহিনীকে সরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি সিরিল রামাফোসা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে জানিয়েছেন, মাত্র এক সপ্তাহের মধ্যে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে প্রদেশের এক হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি জেলার ৩৬টি বাসস্থান সম্পূর্ণ ধসে পড়েছে। অপরদিকে, জিম্বাবুয়েতে চলতি বছরের শুরু থেকেই বন্যায় ৭০ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার বাড়িঘর ও যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত হয়েছে।

বিজ্ঞাপন

তিন দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা মোজাম্বিকের। দেশটিতে গত বছরের শেষ দিক থেকে অস্বাভাবিক বৃষ্টি ও বন্যার কবলে ১০৩ জন প্রাণ হারিয়েছেন। বজ্রপাত, বাড়ি ধসে পড়া এবং দূষিত পানিজনিত কলেরার প্রাদুর্ভাবেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, এই দুর্যোগে দুই লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...