‘গাদ্দার’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে ১০০ কোটির মামলা
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন। গত ১৬ জানুয়ারি, শুক্রবার কলকাতার আলিপুর আদালতে এই আইনি নোটিশ জমা দেন তিনি।
কয়লা কেলেঙ্কারি নিয়ে এক জনসভায় মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন, তার প্রতিবাদেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই সভায় মমতা ব্যানার্জী শুভেন্দু অধিকারীকে ‘গাদ্দার’ বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন যে, কোনো এক ব্যক্তির মাধ্যমে কয়লার টাকা শুভেন্দুর কাছে গিয়েছিল এবং সেখান থেকে সেই অর্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পৌঁছে দেওয়া হয়। এর আগে শুভেন্দু মমতা ব্যানার্জীকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন, যেখানে অভিযোগের স্বপক্ষে ৭২ ঘণ্টার মধ্যে প্রমাণ দাখিলের দাবি জানানো হয়েছিল। নির্দিষ্ট সময়ে কোনো জবাব না পাওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন।

শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় মামলার কপি শেয়ার করে জানান, তিনি তার প্রতিশ্রুতি পূরণ করেছেন। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করছেন এবং তার অভিযোগগুলো সম্পূর্ণ কাল্পনিক। এই বিধায়ক আরও জানিয়েছেন, মামলায় জয়ী হলে তিনি ১০০ কোটি রুপির সম্পূর্ণ অর্থ জনকল্যাণমূলক কাজে দান করবেন। একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন দ্রুত অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করতে, অন্যথায় তাকে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
‘গাদ্দার’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে ১০০ কোটির মামলা
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন। গত ১৬ জানুয়ারি, শুক্রবার কলকাতার আলিপুর আদালতে এই আইনি নোটিশ জমা দেন তিনি।
কয়লা কেলেঙ্কারি নিয়ে এক জনসভায় মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন, তার প্রতিবাদেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই সভায় মমতা ব্যানার্জী শুভেন্দু অধিকারীকে ‘গাদ্দার’ বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন যে, কোনো এক ব্যক্তির মাধ্যমে কয়লার টাকা শুভেন্দুর কাছে গিয়েছিল এবং সেখান থেকে সেই অর্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পৌঁছে দেওয়া হয়। এর আগে শুভেন্দু মমতা ব্যানার্জীকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন, যেখানে অভিযোগের স্বপক্ষে ৭২ ঘণ্টার মধ্যে প্রমাণ দাখিলের দাবি জানানো হয়েছিল। নির্দিষ্ট সময়ে কোনো জবাব না পাওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন।

শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় মামলার কপি শেয়ার করে জানান, তিনি তার প্রতিশ্রুতি পূরণ করেছেন। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করছেন এবং তার অভিযোগগুলো সম্পূর্ণ কাল্পনিক। এই বিধায়ক আরও জানিয়েছেন, মামলায় জয়ী হলে তিনি ১০০ কোটি রুপির সম্পূর্ণ অর্থ জনকল্যাণমূলক কাজে দান করবেন। একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন দ্রুত অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করতে, অন্যথায় তাকে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…