বিজ্ঞাপন

ইরানে বিক্ষোভে প্রাণহানি তিন হাজারের ঘরে, স্থিতিশীল পরিস্থিতি

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ৩:৫৪ পিএম
ইরানে বিক্ষোভে প্রাণহানি তিন হাজারের ঘরে, স্থিতিশীল পরিস্থিতি

ইরানে চলমান গণবিক্ষোভে এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। শনিবার প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, তারা তিন হাজার ৯০ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে, যার মধ্যে অধিকাংশই বিক্ষোভকারী।

গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলনটি দ্রুত সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। ১৯৭৯ সালের বিপ্লবের পর এটিই দেশটির সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের কঠোর দমন-পীড়নের কারণে বর্তমানে রাজধানী তেহরানসহ অন্যান্য শহরে পরিস্থিতি তুলনামূলক শান্ত, তবে আকাশে ড্রোন ওড়া এবং অব্যাহত গ্রেফতারের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, প্রায় ২০০ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর শনিবার থেকে তা সামান্য চালু হয়েছে। তবে নেটব্লকসের তথ্যমতে, ইন্টারনেট সংযোগ এখনও স্বাভাবিক সময়ের মাত্র দুই শতাংশের কাছাকাছি। সীমিত পরিসরে প্রবাসী ও দেশের অভ্যন্তরের মানুষদের মধ্যে যোগাযোগ স্থাপন সম্ভব হলেও তথ্য প্রবাহের ওপর নিয়ন্ত্রণ এখনও অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...