বিজ্ঞাপন

মৃত্যুদণ্ড বাতিলের প্রভাব, নিজেই ইরান আক্রমণ বন্ধ করেছেন ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ৩:৩০ পিএম
মৃত্যুদণ্ড বাতিলের প্রভাব, নিজেই ইরান আক্রমণ বন্ধ করেছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে সামরিক অভিযান না চালানোর সিদ্ধান্ত তিনি নিজেই একাই গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তাদের পক্ষ থেকে এই সিদ্ধান্তে তাকে প্রভাবিত করার খবর প্রকাশের পর শুক্রবার হোয়াইট হাউজ থেকে ফ্লোরিডার উদ্দেশে যাত্রার সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো দেশ বা পক্ষ তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেনি।

ট্রাম্প বলেন, ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড বাতিল করায় তেহরানের প্রতি তার অবস্থানে পরিবর্তন এসেছে। ইরান কাউকে মৃত্যুদণ্ড দেয়নি, বরং সেই সিদ্ধান্ত বাতিল করেছে—এটাই তার সিদ্ধান্তের প্রধান কারণ বলে তিনি উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, দেশটিতে নির্ধারিত প্রায় ৮০০ মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তকে তিনি সম্মান জানান এবং এজন্য ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

গত দুই সপ্তাহ ধরে ইরানে চলা বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট আগে থেকেই সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়ে আসছিলেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত ও আটক হয়েছেন। তবে এখন মৃত্যুদণ্ড বাতিলের প্রেক্ষাপটে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...