উগান্ডার বিরোধী নেতাকে বাড়ি থেকে তুলে নিল সেনাবাহিনী

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ১:৪৬ পিএম
উগান্ডার বিরোধী নেতাকে বাড়ি থেকে তুলে নিল সেনাবাহিনী

উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার মুখে দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা ববি ওয়াইনকে বাসভবন থেকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে সেনাবাহিনী। দেশটির সর্বশেষ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির জয় প্রায় নিশ্চিত হওয়ার পরই এই ঘটনা ঘটে।

ওয়াইনের দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি) শুক্রবার সন্ধ্যায় জানিয়েছে, কাম্পালাস্থ তার বাসভবনে একটি সেনা হেলিকপ্টার অবতরণ করে এবং তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন তিনি। ভোটগ্রহণের সময় ইন্টারনেট বন্ধ রাখা হলেও ওয়াইন তার সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানান। দলটির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের পর থেকেই তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।

শুক্রবার পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৯৮৬ সাল থেকে ক্ষমতাসীন মুসেভেনি প্রায় ৭৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন, অন্যদিকে ববি ওয়াইন পেয়েছেন মাত্র ২৩ শতাংশ ভোট। যদিও ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও রাতভর রাজধানীর অদূরে বুতামবালাসহ বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ ইতিমধ্যেই দেশটিতে বিরোধীদের ওপর দমন-পীড়নের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...