বিজ্ঞাপন

ইরানের বিরুদ্ধে সহজ জয় নেই, মারাত্মক পরিণতির শঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ১:৩০ পিএম
ইরানের বিরুদ্ধে সহজ জয় নেই, মারাত্মক পরিণতির শঙ্কা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরাজিত করার ব্যাপারে জোর দিলেও বিশ্লেষকদের মতে বিষয়টি এতটা সহজ নয়। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করা ইরানের আদর্শিক সরকার ব্যবস্থার বিরুদ্ধে কোনো সহজ পথে জয়লাভ করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না বলে মনে করছেন তারা।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা, তেহরানের ওপর বড় কোনো সামরিক আগ্রাসন চালালে তা থেকে তাৎপর্যপূর্ণ প্রতিশোধ আসতে পারে। গত বছরের জুনে পারমাণবিক স্থাপনায় হামলা কিংবা ২০২০ সালে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর যে প্রতিক্রিয়া হয়েছিল, ভবিষ্যতে তার চেয়ে মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকি আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ নেতৃত্বকে সরাসরি টার্গেট করলেও শাসনব্যবস্থা ধসে পড়ার নিশ্চয়তা নেই; বরং এতে অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি ব্যয়বহুল যুদ্ধের ঝুঁকি তৈরি হবে।

বিজ্ঞাপন

স্টিমসন সেন্টারের গবেষক বারবারা স্লাভিন জানিয়েছেন, পরিস্থিতি অনুমান করা কঠিন এবং সব পদক্ষেপই বিপজ্জনক হতে পারে। তিনি বলেন, যদি ইরানের শাসনব্যবস্থা মনে করে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তবে তারা যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে ভয়ংকর হামলা চালাতে পারে। চলতি বছরের শুরুতে ইরানে বিক্ষোভের সময় ২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প হুঁশিয়ার করে দিয়েছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে তার দেশ সামরিকভাবে হস্তক্ষেপ করতে প্রস্তুত আছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারবার এই হুমকির পুনরাবৃত্তি করলেও ইরানে হাজার হাজার মানুষ নিহত হওয়া এবং ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পর তিনি তার অবস্থানে কিছুটা নমনীয়তা দেখান। নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র হামলার জবাবে গুলি চালানো হয়েছে—ইরানি কর্তৃপক্ষের এই বক্তব্যই তিনি তুলে ধরেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...