বাংলা বললেই নির্যাতন, বিজেপি রাজ্যগুলোর বিরুদ্ধে সুর চড়ালেন মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, ভারতের বেশ কয়েকটি রাজ্যে বাংলা ভাষায় কথা বলার অপরাধে পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।
এক জনসভায় কেন্দ্রকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, বাংলায় কথা বললেই যেখানে মানুষের ওপর অত্যাচার হয়, সেই রাজ্যগুলোতে সাধারণ মানুষ নিরাপদ নন। তিনি বিশেষভাবে আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি এবং বিহারের উদাহরণ টেনে বলেন, এসব জায়গায় গেলে বাঙালি শ্রমিকদের মারধর করা হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, বাংলায় তারা এমনটা করেন না, তাহলে অন্যান্য রাজ্যগুলোতে কেন এই বৈষম্য দেখানো হচ্ছে?

হিংসা ও অত্যাচারের বিরোধিতা করে মমতা ব্যানার্জি বলেন, কাউকে পেটানো কখনও ধর্ম হতে পারে না, জীবন ফিরিয়ে দেওয়াই প্রকৃত ধর্ম। মহাত্মা গান্ধীর উক্তি স্মরণ করে তিনি জানান, ‘ঈশ্বর, আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান’—সবার মঙ্গল কামনাই মানুষের মূল কর্তব্য।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বাংলা বললেই নির্যাতন, বিজেপি রাজ্যগুলোর বিরুদ্ধে সুর চড়ালেন মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, ভারতের বেশ কয়েকটি রাজ্যে বাংলা ভাষায় কথা বলার অপরাধে পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।
এক জনসভায় কেন্দ্রকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, বাংলায় কথা বললেই যেখানে মানুষের ওপর অত্যাচার হয়, সেই রাজ্যগুলোতে সাধারণ মানুষ নিরাপদ নন। তিনি বিশেষভাবে আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি এবং বিহারের উদাহরণ টেনে বলেন, এসব জায়গায় গেলে বাঙালি শ্রমিকদের মারধর করা হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, বাংলায় তারা এমনটা করেন না, তাহলে অন্যান্য রাজ্যগুলোতে কেন এই বৈষম্য দেখানো হচ্ছে?

হিংসা ও অত্যাচারের বিরোধিতা করে মমতা ব্যানার্জি বলেন, কাউকে পেটানো কখনও ধর্ম হতে পারে না, জীবন ফিরিয়ে দেওয়াই প্রকৃত ধর্ম। মহাত্মা গান্ধীর উক্তি স্মরণ করে তিনি জানান, ‘ঈশ্বর, আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান’—সবার মঙ্গল কামনাই মানুষের মূল কর্তব্য।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…