নোবেল পদক দিলেও স্বীকৃতি বিজয়ীরই: নোবেল কমিটির বক্তব্য
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল শান্তি পদকটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দেওয়ার পর বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে নোবেল কমিটি। গত শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে কমিটি জানিয়েছে, বিজয়ীরা ইচ্ছে করলে পদক বা পুরস্কারের অর্থ অন্য কাউকে দিয়ে দিতে পারেন, তবে পুরস্কারের স্বীকৃতি ও সম্মান আজীবন বিজয়ীরই থাকবে।
গত বৃহস্পতিবার ওই পদক গ্রহণ করে ট্রাম্প মাচাদোকে ধন্যবাদ জানিয়েছেন। এই পুরস্কারের অংশ হিসেবে মাচাদো একটি পদক, সম্মাননাপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১১ লাখ ৯০ হাজার ডলার পেয়েছিলেন। নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, এই বস্তুগত পুরস্কারের ভবিষ্যৎ নিয়ে বিজয়ীরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন—তা হোক দান বা বিক্রি।

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, পদক হাতবদল হলেও ইতিহাসে বিজয়ীর নামই চিরস্থায়ীভাবে লেখা থাকবে। অতীতে সাহিত্যে নোবেলজয়ী ন্যুট হামসুন তার পদক জোসেফ গোয়েবলসকে এবং শান্তিতে নোবেলজয়ী দিমিত্রি মুরাতভ ইউক্রেনের শরণার্থীদের জন্য নিজের পদক বিক্রি করেছিলেন। মাচাদো আগে ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগ করে নেওয়ার কথা বললেও কমিটি জানিয়েছিল, পুরস্কার ভাগ বা বাতিল করা সম্ভব নয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
নোবেল পদক দিলেও স্বীকৃতি বিজয়ীরই: নোবেল কমিটির বক্তব্য
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল শান্তি পদকটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দেওয়ার পর বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে নোবেল কমিটি। গত শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে কমিটি জানিয়েছে, বিজয়ীরা ইচ্ছে করলে পদক বা পুরস্কারের অর্থ অন্য কাউকে দিয়ে দিতে পারেন, তবে পুরস্কারের স্বীকৃতি ও সম্মান আজীবন বিজয়ীরই থাকবে।
গত বৃহস্পতিবার ওই পদক গ্রহণ করে ট্রাম্প মাচাদোকে ধন্যবাদ জানিয়েছেন। এই পুরস্কারের অংশ হিসেবে মাচাদো একটি পদক, সম্মাননাপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১১ লাখ ৯০ হাজার ডলার পেয়েছিলেন। নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, এই বস্তুগত পুরস্কারের ভবিষ্যৎ নিয়ে বিজয়ীরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন—তা হোক দান বা বিক্রি।

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, পদক হাতবদল হলেও ইতিহাসে বিজয়ীর নামই চিরস্থায়ীভাবে লেখা থাকবে। অতীতে সাহিত্যে নোবেলজয়ী ন্যুট হামসুন তার পদক জোসেফ গোয়েবলসকে এবং শান্তিতে নোবেলজয়ী দিমিত্রি মুরাতভ ইউক্রেনের শরণার্থীদের জন্য নিজের পদক বিক্রি করেছিলেন। মাচাদো আগে ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগ করে নেওয়ার কথা বললেও কমিটি জানিয়েছিল, পুরস্কার ভাগ বা বাতিল করা সম্ভব নয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…