ইরানে ইন্টারনেট বিচ্ছিন্ন, বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপ

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ১১:৪৫ এএম
ইরানে ইন্টারনেট বিচ্ছিন্ন, বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের জেরে ইরান এখন এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত ৮ জানুয়ারি থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির ৩১টি প্রদেশে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। ফলে প্রায় নয় কোটি মানুষ বিশ্বের বাকি অংশ থেকে যোগাযোগহীন হয়ে পড়েছেন।

পরিস্থিতি সামাল দিতে তেহরানসহ প্রধান শহরগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সশস্ত্র বাহিনী টহল দিচ্ছে এবং চেকপোস্ট বসানো হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বলছে, সহিংসতায় প্রায় দুই হাজার ৬১৫ জন প্রাণ হারিয়েছেন। তবে সরকার এই হতাহতের সংখ্যাকে ভুল বলে দাবি করেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন, অন্যদিকে বিচার বিভাগ বিশেষ আদালত গঠন করেছে যেখানে প্রধান বিচারপতি ‘দাঙ্গাকারীদের’ প্রতি কোনো দয়া দেখানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

বিক্ষোভ দমনের পাশাপাশি ইরান সরকার সরকারপন্থী কর্মসূচি ও নিহত নিরাপত্তা কর্মীদের জানাজা আয়োজন করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরকারি কর্মসূচিতে অংশ নেয়াদের বিদেশি ষড়যন্ত্র রুখে দেয়া ‘প্রকৃত ইরানি’ বলে অভিহিত করেছেন। অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভর্তুকি হিসেবে মাসিক ৭ ডলারের ইলেকট্রনিক কুপন ঘোষণা করেছেন। এদিকে, ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ও হুমকির মধ্যে এই সংকট পুরো অঞ্চলে নতুন উত্তেজনা তৈরি করেছে, যা ২০২২ সালের মাহসা আমিনী আন্দোলনের চেয়াও বেশি প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...