সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি, সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর একটি দল সিরিয়া থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করে পশ্চিম তীরের খামারগুলোতে পাচার করেছে। এই অবৈধ কাজের জন্য সংশ্লিষ্ট স্কোয়াড কমান্ডারকে পদ থেকে বরখাস্ত এবং কোম্পানি কমান্ডারকে কঠোর তিরস্কার করা হয়েছে বলে জানা গেছে।
গোলান মালভূমিতে কর্মরত গোলান ব্রিগেডের একটি ব্যাটালিয়ন দুই সপ্তাহ আগে সিরিয়ার অভ্যন্তরে অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটায়। সেনারা সিরীয় কৃষকদের মালিকানাধীন ছাগলের পালটি শনাক্ত করে ইসরাইলি ভূখণ্ডে নিয়ে আসে এবং পরে ট্রাকে করে পশ্চিম তীরের অবৈধ বসতির খামারে পাঠিয়ে দেয়।

গোলান মালভূমির স্থানীয় কৃষকরা রাস্তায় অনেক ছাগল দেখতে পেয়ে সেনাবাহিনীকে খবর দেয়। তদন্তে জানা গেছে, পাচার করা ২৫০টি ছাগলের মধ্যে প্রায় ২০০টি বর্তমানে ইসরাইলের অভ্যন্তরে রয়েছে যেগুলোর কোনো চিহ্ন বা টিকা দেওয়া নেই। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে ইসরাইলি বাহিনী দক্ষিণ সিরিয়ার বাফার জোনের অভ্যন্তরে ৯টি সামরিক পোস্টে অবস্থান করছে।
ইসরাইল দাবি করেছে, শত্রুপক্ষের হাতে বিপজ্জনক অস্ত্র যাওয়া রোধে তারা সিরিয়ার অভ্যন্তরে প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত অভিযান চালাচ্ছে। তবে এর মাঝেই সেনাবাহিনীর একাংশের এমন শৃঙ্খলাহীন আচরণ আইডিএফ-এর অভ্যন্তরীণ নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি, সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর একটি দল সিরিয়া থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করে পশ্চিম তীরের খামারগুলোতে পাচার করেছে। এই অবৈধ কাজের জন্য সংশ্লিষ্ট স্কোয়াড কমান্ডারকে পদ থেকে বরখাস্ত এবং কোম্পানি কমান্ডারকে কঠোর তিরস্কার করা হয়েছে বলে জানা গেছে।
গোলান মালভূমিতে কর্মরত গোলান ব্রিগেডের একটি ব্যাটালিয়ন দুই সপ্তাহ আগে সিরিয়ার অভ্যন্তরে অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটায়। সেনারা সিরীয় কৃষকদের মালিকানাধীন ছাগলের পালটি শনাক্ত করে ইসরাইলি ভূখণ্ডে নিয়ে আসে এবং পরে ট্রাকে করে পশ্চিম তীরের অবৈধ বসতির খামারে পাঠিয়ে দেয়।

গোলান মালভূমির স্থানীয় কৃষকরা রাস্তায় অনেক ছাগল দেখতে পেয়ে সেনাবাহিনীকে খবর দেয়। তদন্তে জানা গেছে, পাচার করা ২৫০টি ছাগলের মধ্যে প্রায় ২০০টি বর্তমানে ইসরাইলের অভ্যন্তরে রয়েছে যেগুলোর কোনো চিহ্ন বা টিকা দেওয়া নেই। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে ইসরাইলি বাহিনী দক্ষিণ সিরিয়ার বাফার জোনের অভ্যন্তরে ৯টি সামরিক পোস্টে অবস্থান করছে।
ইসরাইল দাবি করেছে, শত্রুপক্ষের হাতে বিপজ্জনক অস্ত্র যাওয়া রোধে তারা সিরিয়ার অভ্যন্তরে প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত অভিযান চালাচ্ছে। তবে এর মাঝেই সেনাবাহিনীর একাংশের এমন শৃঙ্খলাহীন আচরণ আইডিএফ-এর অভ্যন্তরীণ নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…