ফাঁসি বাতিলে ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
ইরানে আটক শতাধিক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিল করায় দেশটির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইরানের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ফ্লোরিডা যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প জানান, কোনো তৃতীয় পক্ষ বা উপসাগরীয় দেশ তাকে হামলায় বিরত রাখেনি, বরং ইরানের ফাঁসি বাতিলের সিদ্ধান্তই তার মন পরিবর্তন করেছে। এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছিল, দীর্ঘদিনের বিক্ষোভের প্রেক্ষাপটে ইরান প্রায় ৮০০টি মৃত্যুদণ্ড স্থগিত করেছে। ট্রাম্প এর আগে বিক্ষোভকারীদের প্রতিষ্ঠান দখলে নিতে উৎসাহিত করেছিলেন এবং মৃত্যুদণ্ড কার্যকর হলে তেহরানের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে সহিংস আন্দোলন চললেও হতাহতের বা আটকের সঠিক তথ্য এখনও প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ। তবে দেশটির কর্মকর্তারা এই বিক্ষোভকে ‘দাঙ্গা’ ও ‘সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পেছনে থাকার অভিযোগ তুলেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ফাঁসি বাতিলে ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
ইরানে আটক শতাধিক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিল করায় দেশটির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইরানের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ফ্লোরিডা যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প জানান, কোনো তৃতীয় পক্ষ বা উপসাগরীয় দেশ তাকে হামলায় বিরত রাখেনি, বরং ইরানের ফাঁসি বাতিলের সিদ্ধান্তই তার মন পরিবর্তন করেছে। এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছিল, দীর্ঘদিনের বিক্ষোভের প্রেক্ষাপটে ইরান প্রায় ৮০০টি মৃত্যুদণ্ড স্থগিত করেছে। ট্রাম্প এর আগে বিক্ষোভকারীদের প্রতিষ্ঠান দখলে নিতে উৎসাহিত করেছিলেন এবং মৃত্যুদণ্ড কার্যকর হলে তেহরানের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে সহিংস আন্দোলন চললেও হতাহতের বা আটকের সঠিক তথ্য এখনও প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ। তবে দেশটির কর্মকর্তারা এই বিক্ষোভকে ‘দাঙ্গা’ ও ‘সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পেছনে থাকার অভিযোগ তুলেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…