বিজ্ঞাপন

গাজা যুদ্ধের প্রভাব: ইসরাইলি সেনাদের মধ্যে বাড়ছে আত্মহত্যা

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ৮:৩৩ এএম
গাজা যুদ্ধের প্রভাব: ইসরাইলি সেনাদের মধ্যে বাড়ছে আত্মহত্যা

গাজা উপত্যকায় দীর্ঘদিনের সংঘাত এবং ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতির পরও ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে আত্মহত্যা এবং মানসিক অবক্ষয়ের হার বিপজ্জনকভাবে বেড়েছে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, যুদ্ধে অংশ নেওয়া অসংখ্য সেনা এখন পিটিএসডি বা আঘাত-পরবর্তী মানসিক চাপে ভুগছেন। হামাসের হামলার পর থেকে গাজায় চলা অভিযানের প্রভাবে সেনাদের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর দাগ ফেলেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্টে দেখা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে সেনাদের মধ্যে পিটিএসডির পরিমাণ ৪০ শতাংশ বেড়েছে, যা ২০২৮ সাল নাগাদ ১৮০ শতাংশে দাঁড়াতে পারে। গাজা আগ্রাসনে আহত ২২ হাজার ৩০০ সেনার মধ্যে ৬০ শতাংশই এই রোগে আক্রান্ত। এমেক মেডিকেল সেন্টারের মনোবিজ্ঞানী রোনেন সিদি জানান, যুদ্ধের সময় মৃত্যুভয় এবং নৈতিক আঘাতের কারণে এই মানসিক সংকট তৈরি হচ্ছে। পার্লামেন্ট কমিটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন, যা আগের তুলনায় অনেক বেশি।

বিজ্ঞাপন

ম্যাকাবি হেলথ কেয়ার সার্ভিসের ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের চিকিৎসাধীন সেনাদের ৩৯ শতাংশ মানসিক স্বাস্থ্যসেবা এবং ২৬ শতাংশ দুশ্চিন্তার কারণে চিকিৎসা চেয়েছেন। অন্যদিকে, ইসরাইলি বাহিনীর এই আগ্রাসনে গাজার বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২০ লাখের বেশি মানুষ বারবার উচ্ছেদ হয়েছেন। ফিলিস্তিনি চিকিৎসকদের মতে, দীর্ঘদিনের আতঙ্ক ও বাস্তুচ্যুতির কারণে গাজাবাসী এখন ভয়াবহ মানসিক আঘাতের মধ্য দিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...