বিজ্ঞাপন

ইরানে সরকার পতনে বিশ্ববাসীর সহযোগিতা চান রেজা

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ৭:৩৬ এএম
ইরানে সরকার পতনে বিশ্ববাসীর সহযোগিতা চান রেজা

ইরানের সাবেক শাহের পুত্র রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের বর্তমান সরকারের পতন অনিবার্য। শুক্রবার (১৬ জানুয়ারি) তিনি বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন যেন তারা দেশটির বিক্ষোভকারীদের পাশে দাঁড়ান এবং বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল হামলা চালিয়ে সরকার হটানোর প্রক্রিয়া সহজতর করেন। তার মতে, এতে করে আরও প্রাণহানি রোধ করা সম্ভব হবে।

গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন দ্রুত সহিংস রূপ নেয়। রেজা পাহলভির ডাকে গত বৃহস্পতিবার ও শুক্রবার হাজার হাজার মানুষ রাজপথে নামলে নিরাপত্তা বাহিনী তা কঠোরহাতে দমন করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, এই সংঘর্ষে দুই হাজারেরও বেশি বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। তবে গত এক সপ্তাহ ধরে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইরান সরকার দাবি করেছে, শত্রুপক্ষের উস্কানিতেই দাঙ্গাবাজরা এই হত্যাকাণ্ড চালিয়েছে।

বিজ্ঞাপন

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে রেজা পাহলভি জানান, তিনি দেশে ফিরে সংবিধান পরিবর্তন করবেন। তিনি অভিযোগ করেন, ইরানের নিজস্ব নিরাপত্তা বাহিনী জনগণের ওপর গুলি চালাতে চায়নি বলেই সরকার বিদেশি মিলিশিয়া এনে বিক্ষোভ দমন করেছে। পরবর্তী নেতৃত্ব কে হবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সিদ্ধান্ত ইরানের মানুষই নেবে, তিনি কেবল তাদের স্বাধীনতা অর্জনে সহায়তা করছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...