বিজ্ঞাপন

ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দিলেন ইরানি জেনারেল

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ১১:২১ পিএম
ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দিলেন ইরানি জেনারেল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি প্রকাশ্যে বলেছেন, ট্রাম্প যদি যুদ্ধের পথে হাঁটেন, তবে তার হাত ও আঙুল কেটে ফেলা হবে। এ সময় তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো নিরাপদ থাকবে না বলেও সতর্ক করেন।

ট্রাম্পের পিস্তলের ট্রিগারে হাত থাকার বক্তব্যের জবাবে জেনারেল রেজাই বলেন, যেহেতু তিনি ট্রিগারে হাত রেখেছেন, তাই তার সেই হাত ও আঙুল কেটে নেওয়া হবে। তিনি স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে ইরান তাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত যুদ্ধবিরতিতে যাবে না। যুদ্ধ দীর্ঘায়িত হলে কোনো ধরনের যুদ্ধবিরতি বা শান্তি আলোচনা হবে না বলেও জোর দেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর মধ্যস্থতায় ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা স্থগিত রেখেছেন বলে খবর পাওয়া গেছে। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন যে তার কোনো হামলার পরিকল্পনা নেই। তবে ইরান সরকার এই আশ্বাসে ভরসা করছে না, কারণ গত বছর পারমাণবিক আলোচনার সময়ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...