বিজ্ঞাপন

সুদান ও সৌদির সঙ্গে চুক্তি, অস্ত্রবাজারে নতুন শক্তি পাকিস্তান

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ১১:১৮ পিএম
সুদান ও সৌদির সঙ্গে চুক্তি, অস্ত্রবাজারে নতুন শক্তি পাকিস্তান

আফ্রিকার দেশ সুদানের সেনাবাহিনীর কাছে ১৫০ কোটি ডলারের অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান। দীর্ঘ তিন বছর ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মাঝে এই পদক্ষেপ যুদ্ধের ভারসাম্য বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং আরব বিশ্ব ও আফ্রিকায় ইসলামাবাদের সামরিক ও কৌশলগত উপস্থিতি জোরদার করার বৃহত্তর পরিকল্পনারই অংশ।

গত বছরের সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির পর থেকে পাকিস্তানের এই অগ্রযাত্রা আরও স্পষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে সৌদি আরব পাকিস্তানের তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানে আগ্রহ দেখিয়েছে। প্রায় ২ থেকে ৩ কোটি ডলারের সাশ্রয়ী এই বিমানটি চীনের সঙ্গে যৌথভাবে তৈরি এবং এতে আধুনিক রাডার ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা রয়েছে। ভারতের সঙ্গে সীমান্ত সংঘাতে এর সফল ব্যবহারের পর আজারবাইজান, নাইজেরিয়া ও মিয়ানমার এটি কিনেছে।

বিজ্ঞাপন

অস্ত্র রপ্তানি বাড়ানোর ফলে পাকিস্তানের সামনে কূটনৈতিক ঝুঁকিও তৈরি হচ্ছে। সুদানে পাকিস্তান যে পক্ষকে সমর্থন দিচ্ছে, তাদের প্রতিপক্ষ আরএসএফকে সংযুক্ত আরব আমিরাত সমর্থন করছে। ফলে একই অঞ্চলে পরস্পরবিরোধী শক্তিকে সমর্থন দিয়ে মিত্রদের সঙ্গে সম্পর্ক নষ্ট করার ঝুঁকি রয়েছে। তবে আইএমএফের ঋণের চাপে থাকা পাকিস্তান বৈদেশিক মুদ্রার ঘাটতি মেটাতে অস্ত্র রপ্তানিকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...