বিজ্ঞাপন

বিজ্ঞান গবেষণায় হার্ভার্ডকে হারিয়ে শীর্ষে উঠে এল চীনা বিশ্ববিদ্যালয়

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ১০:৩৩ পিএম
বিজ্ঞান গবেষণায় হার্ভার্ডকে হারিয়ে শীর্ষে উঠে এল চীনা বিশ্ববিদ্যালয়

নেদারল্যান্ডসের লিডেন ইউনিভার্সিটির সেন্টার ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টাডিজ কর্তৃক প্রকাশিত সর্বশেষ তালিকায় বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের কিংবদন্তি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলেছে চীনা বিশ্ববিদ্যালয়গুলো। গত ১৬ জানুয়ারি প্রকাশিত এই র‍্যাংকিংয়ে হার্ভার্ড তিন নম্বর স্থানে নেমে এসেছে। গবেষণা খাতে তহবিলের ঘাটতি এবং চীনের অভূতপূর্ব অগ্রগতিই এই পরিস্থিতির মূল কারণ বলে মনে করছেন শিক্ষা খাতের বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বৈজ্ঞানিক গবেষণার খরচ মেটাতে মূলত ফেডারেল সরকারের ওপর নির্ভরশীল। ডোনাল্ড ট্রাম্পের আমলে গবেষণা তহবিল কমে যাওয়ায় দেশটির শিক্ষাব্যবস্থায় এই নেতিবাচক প্রভাব পড়েছে। ২০০০ সালের শুরুর দিকে শীর্ষ ১০-এ সাতটি মার্কিন প্রতিষ্ঠান থাকলেও বর্তমানে চীনা বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা প্রকাশনার হার অনেক বেশি। ঝেজিয়াং ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলো বিশ্ব র‍্যাংকিংকে তাদের সাফল্যের প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করছে।

বিজ্ঞাপন

টাইমস হায়ার এডুকেশনের প্রধান গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার ফিল ব্যাটি বলেছেন, উচ্চশিক্ষা ও গবেষণায় বিশ্ব আধিপত্যের ভূ-রাজনীতিতে বড় পরিবর্তন আসছে। তিনি মনে করেন, এটি আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর পতন নয়, বরং অন্যান্য দেশের দ্রুত উন্নতির ফলে তৈরি হওয়া এক নতুন প্রতিযোগিতা। এমআইটির সাবেক প্রেসিডেন্ট রাফায়েল রিফও চীন থেকে আসা গবেষণাপত্রের ব্যাপকতা ও মান নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...