মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার ডাক পুতিনের
ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের যে আশঙ্কা তৈরি হয়েছে, তা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ১৬ জানুয়ারি শুক্রবার তিনি ইরান ও ইসরায়েলের শীর্ষ নেতাদের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করতে মস্কোর পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।
ইরানকে নিজেদের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে দেখে রাশিয়া। তেহরানের মস্কোপন্থি নেতৃত্বের ওপর যেকোনো সংকট মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব কমিয়ে দিতে পারে, এমন আশঙ্কায় ক্রেমলিন সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা করায় রাশিয়া ও ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও মস্কো তেল আবিবের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনাকালে পুতিন মধ্যস্থতা চালিয়ে যাওয়ার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।

স্বাধীন পর্যবেক্ষকদের মতে, ইরানে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের হুমকি দিলেও ইসরায়েল তাদের অবস্থানে অটল রয়েছে। পাল্টা অবস্থানে তেহরানের অভিযোগ, ওয়াশিংটন ও তেল আবিব ইচ্ছাকৃতভাবে ইরানে অস্থিরতা সৃষ্টি করে দেশটির জাতীয় ঐক্য নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। বিক্ষোভ শুরুর পর এই প্রথমবারের মতো ইরান ইস্যুতে প্রকাশ্যে কূটনৈতিক উদ্যোগ নিলেন ভ্লাদিমির পুতিন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার ডাক পুতিনের
ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের যে আশঙ্কা তৈরি হয়েছে, তা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ১৬ জানুয়ারি শুক্রবার তিনি ইরান ও ইসরায়েলের শীর্ষ নেতাদের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করতে মস্কোর পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।
ইরানকে নিজেদের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে দেখে রাশিয়া। তেহরানের মস্কোপন্থি নেতৃত্বের ওপর যেকোনো সংকট মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব কমিয়ে দিতে পারে, এমন আশঙ্কায় ক্রেমলিন সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা করায় রাশিয়া ও ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও মস্কো তেল আবিবের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনাকালে পুতিন মধ্যস্থতা চালিয়ে যাওয়ার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।

স্বাধীন পর্যবেক্ষকদের মতে, ইরানে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের হুমকি দিলেও ইসরায়েল তাদের অবস্থানে অটল রয়েছে। পাল্টা অবস্থানে তেহরানের অভিযোগ, ওয়াশিংটন ও তেল আবিব ইচ্ছাকৃতভাবে ইরানে অস্থিরতা সৃষ্টি করে দেশটির জাতীয় ঐক্য নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। বিক্ষোভ শুরুর পর এই প্রথমবারের মতো ইরান ইস্যুতে প্রকাশ্যে কূটনৈতিক উদ্যোগ নিলেন ভ্লাদিমির পুতিন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…