ওরেগন উপকূলে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই
মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে। গত শুক্রবার (১৬ জানুয়ারি) এই কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬ দশমিক ০। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস এই তথ্য নিশ্চিত করেছে।
ভূতাত্ত্বিক সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরে। ওরেগনের ব্যান্ডন শহর থেকে প্রায় ১৮৬ মাইল পশ্চিমে এই কম্পনের উৎপত্তি হয়। এটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭ দশমিক ১ কিলোমিটার গভীরে সংঘটিত হওয়ায় অনেকেই ভূপৃষ্ঠে এর ঝাঁকুনি অনুভব করতে পারেন।

এই শক্তিশালী কম্পন সত্ত্বেও স্থলভাগে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া হতাহতেরও কোনো সংবাদ আসেনি। ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় কোনো সতর্কতা জারি করা হয়নি, যা উপকূলবাসীর জন্য স্বস্তির খবর।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ওরেগন উপকূলে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই
মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে। গত শুক্রবার (১৬ জানুয়ারি) এই কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬ দশমিক ০। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস এই তথ্য নিশ্চিত করেছে।
ভূতাত্ত্বিক সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরে। ওরেগনের ব্যান্ডন শহর থেকে প্রায় ১৮৬ মাইল পশ্চিমে এই কম্পনের উৎপত্তি হয়। এটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭ দশমিক ১ কিলোমিটার গভীরে সংঘটিত হওয়ায় অনেকেই ভূপৃষ্ঠে এর ঝাঁকুনি অনুভব করতে পারেন।

এই শক্তিশালী কম্পন সত্ত্বেও স্থলভাগে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া হতাহতেরও কোনো সংবাদ আসেনি। ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় কোনো সতর্কতা জারি করা হয়নি, যা উপকূলবাসীর জন্য স্বস্তির খবর।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…