বৈশ্বিক সংঘাত বাড়ছে, ন্যাটো নিয়ে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ববাসীকে সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মস্কোয় ৩০টিরও বেশি দেশের নতুন রাষ্ট্রদূতের সঙ্গে পরিচয়পত্র বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পুতিন জানান, জমে থাকা পুরনো সংঘাতগুলো আবার তীব্র আকার ধারণ করছে এবং পাশাপাশি নতুন নতুন সংকটপূর্ণ অঞ্চলেরও সৃষ্টি হচ্ছে।
রুশ প্রেসিডেন্ট মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে সার্বভৌমত্ব রক্ষা ও সমৃদ্ধির জন্য আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। তবে দুঃখজনক হলেও সত্য, আধুনিক বিশ্বে কূটনীতি ও আলোচনার পথ পরিত্যাগ করে একতরফা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্বের অনেক দেশ এখন সার্বভৌম অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে এবং প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সম্পদের অভাবে ভুগছে। এছাড়া ইউক্রেন যুদ্ধের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, রাশিয়ার নিরাপত্তা ও বৈধ স্বার্থ দীর্ঘদিন উপেক্ষা করা এবং ন্যাটোকে রাশিয়ার সীমান্তের দিকে এগিয়ে আনাই এই সংকটের মূল কারণ।

সার্বভৌম রাষ্ট্রগুলোর সমান অধিকার নিশ্চিত করে একটি ন্যায়সঙ্গত বহুমুখী বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করেছেন তিনি। পুতিনের মতে, শান্তি কোনো স্থির বস্তু নয়, এটি রক্ষা করতে হলে প্রতিনিয়ত দায়িত্বশীল ও সচেতন সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বৈশ্বিক সংঘাত বাড়ছে, ন্যাটো নিয়ে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ববাসীকে সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মস্কোয় ৩০টিরও বেশি দেশের নতুন রাষ্ট্রদূতের সঙ্গে পরিচয়পত্র বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পুতিন জানান, জমে থাকা পুরনো সংঘাতগুলো আবার তীব্র আকার ধারণ করছে এবং পাশাপাশি নতুন নতুন সংকটপূর্ণ অঞ্চলেরও সৃষ্টি হচ্ছে।
রুশ প্রেসিডেন্ট মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে সার্বভৌমত্ব রক্ষা ও সমৃদ্ধির জন্য আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। তবে দুঃখজনক হলেও সত্য, আধুনিক বিশ্বে কূটনীতি ও আলোচনার পথ পরিত্যাগ করে একতরফা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্বের অনেক দেশ এখন সার্বভৌম অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে এবং প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সম্পদের অভাবে ভুগছে। এছাড়া ইউক্রেন যুদ্ধের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, রাশিয়ার নিরাপত্তা ও বৈধ স্বার্থ দীর্ঘদিন উপেক্ষা করা এবং ন্যাটোকে রাশিয়ার সীমান্তের দিকে এগিয়ে আনাই এই সংকটের মূল কারণ।

সার্বভৌম রাষ্ট্রগুলোর সমান অধিকার নিশ্চিত করে একটি ন্যায়সঙ্গত বহুমুখী বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করেছেন তিনি। পুতিনের মতে, শান্তি কোনো স্থির বস্তু নয়, এটি রক্ষা করতে হলে প্রতিনিয়ত দায়িত্বশীল ও সচেতন সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…