বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে বৈঠক, কানাডার সঙ্গে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত
চীনের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন দূর করতে এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন করে স্থাপনের লক্ষ্যে বেইজিং পৌঁছেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এরই মধ্যে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন। দুই দেশের মধ্যে আবারও আস্থা ও সহযোগিতা ফিরিয়ে আনাই এই সফরের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
গত প্রায় এক দশক ধরে অটোয়া ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ ছিল। বিশেষ করে ২০১৮ সালে কানাডায় চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের এক শীর্ষ নির্বাহীকে গ্রেফতারের পর দুই পক্ষের সম্পর্ক তলানিতে ঠেকে। এমন পরিস্থিতিতে কানাডার প্রধানমন্ত্রীর এই সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন সরকারি কর্মকর্তারা।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চীনে পৌঁছানোর পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্নি দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সাথে ফলপ্রসূ আলোচনা করেছেন। এই সফরের মাধ্যমে কানাডা নতুন অর্থনৈতিক সম্ভাবনা অন্বেষণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর কৌশল নিয়েও কাজ করছে। উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।
বিশ্লেষকদের মতে, এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান বিশ্বাসঘাতকতা দূর করে ভবিষ্যতের কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে বৈঠক, কানাডার সঙ্গে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত
চীনের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন দূর করতে এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন করে স্থাপনের লক্ষ্যে বেইজিং পৌঁছেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এরই মধ্যে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন। দুই দেশের মধ্যে আবারও আস্থা ও সহযোগিতা ফিরিয়ে আনাই এই সফরের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
গত প্রায় এক দশক ধরে অটোয়া ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ ছিল। বিশেষ করে ২০১৮ সালে কানাডায় চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের এক শীর্ষ নির্বাহীকে গ্রেফতারের পর দুই পক্ষের সম্পর্ক তলানিতে ঠেকে। এমন পরিস্থিতিতে কানাডার প্রধানমন্ত্রীর এই সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন সরকারি কর্মকর্তারা।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চীনে পৌঁছানোর পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্নি দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সাথে ফলপ্রসূ আলোচনা করেছেন। এই সফরের মাধ্যমে কানাডা নতুন অর্থনৈতিক সম্ভাবনা অন্বেষণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর কৌশল নিয়েও কাজ করছে। উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।
বিশ্লেষকদের মতে, এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান বিশ্বাসঘাতকতা দূর করে ভবিষ্যতের কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…