বিজ্ঞাপন

মাচাদোর নোবেল পদক পেলেন ট্রাম্প, তাকে বললেন অসাধারণ নারী

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৯:৫৪ এএম
মাচাদোর নোবেল পদক পেলেন ট্রাম্প, তাকে বললেন অসাধারণ নারী

ভেনেজুয়েলার প্রভাবশালী বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই বৈঠকের সময় মাচাদো তার অর্জিত শান্তির নোবেল পদকটি ট্রাম্পের হাতে তুলে দেন। এই সৌজন্যমূলক উপহার প্রাপ্তির পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট তার প্রশংসায় পঞ্চমুখ।

ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মাচাদোকে ‘অসাধারণ নারী’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, মাচাদো জীবনে অনেক কষ্ট ও চড়াই-উৎরাই সহ্য করেছেন। ট্রাম্পের ভাষ্যমতে, মাচাদোর পক্ষ থেকে তাকে এই পদক দেওয়া পারস্পরিক শ্রদ্ধার এক বিরল নিদর্শন। তিনি জানান, নিজের কাজের স্বীকৃতিস্বরূপই মাচাদো এই পদকটি তাকে উপহার দিয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মাচাদো। অন্যদিকে, এই পুরস্কার পাওয়ার জন্য দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল ট্রাম্পের। এর আগে মাচাদো জানিয়েছিলেন, তিনি তার এই পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান। যদিও নোবেল কমিটির নিয়মানুসারে, পুরস্কারের আনুষ্ঠানিক মর্যাদা কারো সঙ্গে ভাগ করা বা হস্তান্তর করা সম্ভব নয়; তবে বিজয়ী ইচ্ছা করলে পদকটি উপহার হিসেবে অন্য কাউকে দিতে পারেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...