সৌদির না, ইরানে হামলায় নিজ ভূখণ্ড ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতার মাঝে সৌদি আরব জানিয়ে দিয়েছে যে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনের জন্য তারা নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। সৌদি প্রশাসন ও সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনের জেরে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে, যার প্রতিক্রিয়ায় তেহরান নিকটবর্তী মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের সতর্কতা জারি করেছে। এই উত্তেজনার মধ্যেই চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া চলছে। এমন সময়ে রিয়াদের এই অবস্থান অঞ্চলটিতে সরাসরি সংঘাত রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

পারস্য উপসাগরীয় অঞ্চলে বিশাল মার্কিন সামরিক বাহিনী মোতায়েন রয়েছে, যার মধ্যে সৌদি আরবেও ঘাঁটি আছে। ফলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে সৌদি আরবের ভূমিকা নির্ধারণী হয়ে উঠবে। রিয়াদ যে নিরপেক্ষতা অবলম্বন করতে চাইছে, তা দুই পরাশক্তির সংঘাতে একটি নতুন মাত্রা যোগ করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সৌদির না, ইরানে হামলায় নিজ ভূখণ্ড ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতার মাঝে সৌদি আরব জানিয়ে দিয়েছে যে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনের জন্য তারা নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। সৌদি প্রশাসন ও সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনের জেরে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে, যার প্রতিক্রিয়ায় তেহরান নিকটবর্তী মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের সতর্কতা জারি করেছে। এই উত্তেজনার মধ্যেই চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া চলছে। এমন সময়ে রিয়াদের এই অবস্থান অঞ্চলটিতে সরাসরি সংঘাত রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

পারস্য উপসাগরীয় অঞ্চলে বিশাল মার্কিন সামরিক বাহিনী মোতায়েন রয়েছে, যার মধ্যে সৌদি আরবেও ঘাঁটি আছে। ফলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে সৌদি আরবের ভূমিকা নির্ধারণী হয়ে উঠবে। রিয়াদ যে নিরপেক্ষতা অবলম্বন করতে চাইছে, তা দুই পরাশক্তির সংঘাতে একটি নতুন মাত্রা যোগ করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…