গ্রিনল্যান্ড নিয়ে বৈঠক ব্যর্থ, ট্রাম্পের দখলের পরিকল্পনায় অস্বীকৃতি

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৬:৩৩ এএম
গ্রিনল্যান্ড নিয়ে বৈঠক ব্যর্থ, ট্রাম্পের দখলের পরিকল্পনায় অস্বীকৃতি

ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠক কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করেছে কোপেনহেগেন। তবে এই বিরোধ নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি উচ্চ পর্যায়ের ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে তিন পক্ষ।

বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানান, আলোচনাটি গঠনমূলক হলেও ওয়াশিংটনের সাথে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে তারা আগ্রহী হলেও গ্রিনল্যান্ড দ্বীপটি দখল করার কোনো পরিকল্পনা তারা কখনোই সমর্থন করবে না। এর আগে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া বা চীনের দখল ঠেকাতে ন্যাটোর নেতৃত্বে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা উচিত। ডেনিশ ও গ্রিনল্যান্ড প্রতিনিধিরা মনে করেন, ট্রাম্পের এই পোস্টের কারণে বৈঠকটির গুরুত্ব অনেকটাই কমে গেছে।

এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং সম্ভাব্য কোনো সমাধান খুঁজে বের করতেই দ্রুত ওই ওয়ার্কিং গ্রুপটি গঠন করা হবে। আন্তর্জাতিক রাজনীতিতে এই দ্বীপ নিয়ে সৃষ্ট উত্তেজনা কীভাবে প্রশমিত হয়, সেদিকেই এখন নজর থাকবে বিশ্ববাসীর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...