বিজ্ঞাপন

ইরানে হামলায় সৌদি মাটি ব্যবহারে নিষেধাজ্ঞা দিল রিয়াদ

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৬:১৪ এএম
ইরানে হামলায় সৌদি মাটি ব্যবহারে নিষেধাজ্ঞা দিল রিয়াদ

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে রিয়াদের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বর্তমানে ইরানে চলমান বিক্ষোভ দমনের ঘটনায় যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে। ওয়াশিংটনের এমন হুমকির পরিপ্রেক্ষিতে তেহরান পাল্টা সতর্কতা জারি করেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের ওপর কোনো নতুন আগ্রাসন হলে তারা আশপাশের দেশ ও জলসীমায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং নৌবহরে আঘাত হানতে পিছপা হবে না।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে সৌদি আরব এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব থাকলেও সম্প্রতি চীনের মধ্যস্থতায় দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে সরাসরি সংঘাত এড়াতে সৌদি আরবের এই অবস্থানকে কূটনৈতিক দূরদৃষ্টি হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির মধ্যে রিয়াদের এই ভূমিকা আঞ্চলিক নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...