গ্রিনল্যান্ড দখল চেয়ে ট্রাম্প, বৈঠকে সমাধান মিলল না

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৬:০৮ এএম
গ্রিনল্যান্ড দখল চেয়ে ট্রাম্প, বৈঠকে সমাধান মিলল না

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে ওয়াশিংটনে অনুষ্ঠিত হাই-লেভেল বৈঠক কোনো ফলপ্রসূ সমাধান ছাড়াই শেষ হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে তিন পক্ষ।

বৈঠক শেষে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের জানান, আলোচনা যদিও ইতিবাচক ছিল, তবে দেশটির সার্বভৌমত্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সঙ্গে তাদের মৌলিক দ্বিমত রয়েছে। তিনি জানান, ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী হলেও গ্রিনল্যান্ড দখলের কোনো পরিকল্পনাই তারা সমর্থন করবে না।

ট্রাম্পের সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এই বৈঠকের পরিবেশ নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা। ওই পোস্টে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া বা চীন যাতে এই দ্বীপ দখল করতে না পারে, সেজন্য ন্যাটোর নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে এটি নিয়ে নিতে হবে। এমন পরিস্থিতিতে উত্তেজনা কমাতেই কূটনৈতিক পথ অনুসরণ করছে সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...