গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক বৈঠকে সুরাহা এড়ালেন
গ্রিনল্যান্ড নিয়ে উদ্ভূত উত্তেজনা নিরসনে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক কোনো ফলপ্রসূ সমাধানে পৌঁছাতে পারেনি। তবে বিষয়টির একটি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের জানান, আলোচনাটি গঠনমূলক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড বিষয়ক কিছু মৌলিক মতপার্থক্য রয়ে গেছে। তিনি স্পষ্ট করে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা মোটেও গ্রহণযোগ্য নয়। কোপেনহেগেন ওয়াশিংটনের সাথে কাজ করতে আগ্রহী হলেও দ্বীপটি দখলের যেকোনো পদক্ষেপের বিরোধিতা করবে।

ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে এই বৈঠকের গুরুত্ব অনেকাংশেই কমে গেছে বলে অভিমত বিরোধী প্রতিনিধিদের। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছেন, গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে ন্যাটোকে নেতৃত্ব দিতে হবে, অন্যথায় রাশিয়া বা চীন এর নিয়ন্ত্রণ নিতে পারে। এমন পরিস্থিতিতে আগামী দিনে ওই ওয়ার্কিং গ্রুপ কোন সমাধানে আসতে পারে তা নিয়ে সবার দৃষ্টি থাকবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক বৈঠকে সুরাহা এড়ালেন
গ্রিনল্যান্ড নিয়ে উদ্ভূত উত্তেজনা নিরসনে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক কোনো ফলপ্রসূ সমাধানে পৌঁছাতে পারেনি। তবে বিষয়টির একটি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের জানান, আলোচনাটি গঠনমূলক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড বিষয়ক কিছু মৌলিক মতপার্থক্য রয়ে গেছে। তিনি স্পষ্ট করে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা মোটেও গ্রহণযোগ্য নয়। কোপেনহেগেন ওয়াশিংটনের সাথে কাজ করতে আগ্রহী হলেও দ্বীপটি দখলের যেকোনো পদক্ষেপের বিরোধিতা করবে।

ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে এই বৈঠকের গুরুত্ব অনেকাংশেই কমে গেছে বলে অভিমত বিরোধী প্রতিনিধিদের। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছেন, গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে ন্যাটোকে নেতৃত্ব দিতে হবে, অন্যথায় রাশিয়া বা চীন এর নিয়ন্ত্রণ নিতে পারে। এমন পরিস্থিতিতে আগামী দিনে ওই ওয়ার্কিং গ্রুপ কোন সমাধানে আসতে পারে তা নিয়ে সবার দৃষ্টি থাকবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…