যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব মানবে না ডেনমার্ক, বৈঠকে অগ্রগতি নেই
গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় উচ্চ পর্যায়ের বৈঠকে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। জটিল এই সংকটের নিরসনের পথ এখনো অস্পষ্ট থাকলেও পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে পক্ষগুলো।
বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানান, আলোচনাটি গঠনমূলক হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ট্রাম্প যে দ্বীপটি দখল করতে চাইছেন তা মোটেও গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত থাকলেও গ্রিনল্যান্ড দখলের কোনো পরিকল্পনার বিরোধিতা করবে কোপেনহেগেন।

এদিকে, ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট বৈঠকের গুরুত্ব কমিয়ে দিয়েছে বলে মনে করছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা। ওই পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, রাশিয়া বা চীনের কবল থেকে বাঁচতে গ্রিনল্যান্ড দখলে ন্যাটোকে নেতৃত্ব দিতে হবে। এই পরিস্থিতিতে বিষয়টি নিরসনে ওয়ার্কিং গ্রুপের মাধ্যমেই এগিয়ে যেতে চায় সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব মানবে না ডেনমার্ক, বৈঠকে অগ্রগতি নেই
গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় উচ্চ পর্যায়ের বৈঠকে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। জটিল এই সংকটের নিরসনের পথ এখনো অস্পষ্ট থাকলেও পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে পক্ষগুলো।
বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানান, আলোচনাটি গঠনমূলক হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ট্রাম্প যে দ্বীপটি দখল করতে চাইছেন তা মোটেও গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত থাকলেও গ্রিনল্যান্ড দখলের কোনো পরিকল্পনার বিরোধিতা করবে কোপেনহেগেন।

এদিকে, ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট বৈঠকের গুরুত্ব কমিয়ে দিয়েছে বলে মনে করছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা। ওই পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, রাশিয়া বা চীনের কবল থেকে বাঁচতে গ্রিনল্যান্ড দখলে ন্যাটোকে নেতৃত্ব দিতে হবে। এই পরিস্থিতিতে বিষয়টি নিরসনে ওয়ার্কিং গ্রুপের মাধ্যমেই এগিয়ে যেতে চায় সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…