গ্রিনল্যান্ড নিয়ে সমাধানের পথ ধরল না ট্রাম্প-ডেনমার্ক বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৫:৪৪ এএম
গ্রিনল্যান্ড নিয়ে সমাধানের পথ ধরল না ট্রাম্প-ডেনমার্ক বৈঠক

গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় উচ্চ পর্যায়ের বৈঠক থেকে কোনো চূড়ান্ত সমাধান আসেনি। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মধ্যে এই আলোচনায় বিষয়টির নিরসন না হলেও পরবর্তী পদক্ষেপ হিসেবে একটি কার্যকরী গ্রুপ বা ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেছেন, আলোচনাটি গঠনমূলক হলেও গ্রিনল্যান্ড ইস্যুতে ওয়াশিংটনের সাথে কোপেনহেগেনের মৌলিক মতপার্থক্য রয়ে গেছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দ্বীপটি দখল করার কথা ভাবছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে, ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বৈঠকের গুরুত্ব কমিয়ে দিয়েছে বলে মনে করছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা। ওই পোস্টে তিনি বলেছিলেন, গ্রিনল্যান্ড দখলে ন্যাটোকে নেতৃত্ব দিতে হবে, অন্যথায় রাশিয়া বা চীন এটি দখল করতে পারে।

সম্ভাব্য সমাধান খুঁজতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওই উচ্চ পর্যায়ের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। ডেনমার্ক জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে প্রস্তুত কিন্তু দ্বীপটি দখল করার পরিকল্পনার সাথে তারা কোনো আপস করবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...