গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের দাবিয়ে ওয়াশিংটনে বৈঠক সমাধানহীন

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৫:২৮ এএম
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের দাবিয়ে ওয়াশিংটনে বৈঠক সমাধানহীন

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। তবে এই জটিলতা নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে সংশ্লিষ্টরা।

বৈঠক শেষে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের জানান, আলোচনাটি গঠনমূলক হলেও ওয়াশিংটনের সাথে কোপেনহেগেন ও গ্রিনল্যান্ডের মধ্যে মৌলিক মতপার্থক্য রয়ে গেছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল করার ইচ্ছা তাদের কাছে মেনে নেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও দ্বীপটি দখলের কোনো পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেবে ডেনমার্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট এই বৈঠকের গুরুত্ব কমিয়ে দিয়েছে বলে মনে করছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করার প্রয়োজন আছে এবং এ ক্ষেত্রে ন্যাটোকে নেতৃত্ব দিতে হবে। অন্যথায় রাশিয়া বা চীন এই দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে পারে বলেও সতর্কবার্তা দেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...