ইরানে হামলার পথে বাধা সৌদির, নিষিদ্ধ হলো ভূখণ্ড ব্যবহার

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৫:১৯ এএম
ইরানে হামলার পথে বাধা সৌদির, নিষিদ্ধ হলো ভূখণ্ড ব্যবহার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনের জন্য তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। সৌদি প্রশাসনের ঘনিষ্ঠ একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানে চলমান বিক্ষোভ দমনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিলেও তেহরান পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। তেহরান সতর্ক করেছে যে, তাদের ওপর নতুন করে কোনো হামলা হলে তারা আশপাশের দেশ ও জলসীমায় থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌবহরে পাল্টা আঘাত হানতে পারে। বিশ্লেষকদের মতে, চীনের মধ্যস্থতায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে থাকায় সরাসরি সংঘাত এড়াতেই রিয়াদ এমন অবস্থান নিল।

পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে, যার মধ্যে সৌদি আরবেও মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। এমতাবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরও বাড়লে সৌদি আরবের এই অবস্থান অঞ্চলটির ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে এবং বড় সংঘাত রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...