ওয়াশিংটনে বৈঠক ব্যর্থ, গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের হুমকি
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক থেকে কোনো চূড়ান্ত সমাধান আসেনি। জটিল এই সংকট নিরসনে আলোচনা অব্যাহত রাখতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে তিন পক্ষ।
বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের জানান, আলোচনাটি গঠনমূলক হলেও গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তাদের মৌলিক মতবিরোধ রয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বীপটি দখলের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে তারা প্রস্তুত থাকলেও গ্রিনল্যান্ড অধিকার করার যেকোনো পদক্ষেপের বিরোধিতা করবে কোপেনহেগেন।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের মতে, ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এই বৈঠকের গুরুত্ব অনেকাংশে কমিয়ে দিয়েছে। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ন্যাটোর উচিত গ্রিনল্যান্ড দখল করা; অন্যথায় রাশিয়া বা চীন এই কৌশলগত দ্বীপটি দখলে নিতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ওয়াশিংটনে বৈঠক ব্যর্থ, গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের হুমকি
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক থেকে কোনো চূড়ান্ত সমাধান আসেনি। জটিল এই সংকট নিরসনে আলোচনা অব্যাহত রাখতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে তিন পক্ষ।
বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের জানান, আলোচনাটি গঠনমূলক হলেও গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তাদের মৌলিক মতবিরোধ রয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বীপটি দখলের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে তারা প্রস্তুত থাকলেও গ্রিনল্যান্ড অধিকার করার যেকোনো পদক্ষেপের বিরোধিতা করবে কোপেনহেগেন।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের মতে, ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এই বৈঠকের গুরুত্ব অনেকাংশে কমিয়ে দিয়েছে। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ন্যাটোর উচিত গ্রিনল্যান্ড দখল করা; অন্যথায় রাশিয়া বা চীন এই কৌশলগত দ্বীপটি দখলে নিতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…