‘এবার বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না’, ট্রাম্পকে ইরানের হুমকি
ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে ইরান। বুধবার (১৫ জানুয়ারি) তেহরানে একটি শেষকৃত্য অনুষ্ঠানের সময় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও ক্যাপশনে বলা হয়, ‘এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না’। এ সময় পেনসিলভেনিয়ায় সংঘটিত হামলার পর ট্রাম্পের রক্তমাখা মুখের ছবি প্রদর্শন করে এই সতর্কবার্তা দেওয়া হয়।
সূত্র জানিয়েছে, ট্রাম্প সম্প্রতি ইরানে চলমান বিক্ষোভ দমনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কথা বলেছিলেন, যার জেরে এই হুমকি এসেছে। মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে ইরানে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী ৬’শ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইরানি টিভি চ্যানেলের ওই পার্সি ভাষার বার্তাটি একজন ইসরায়েলি সাংবাদিক অনুবাদ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভেনিয়ার এক জনসভায় বন্দুকধারীর গুলিতে কান ঘেঁষে বেরিয়ে যাওয়ায় রক্তাক্ত হয়েছিলেন ট্রাম্প। সেই ঘটনার রক্তমাখা ছবি ও মুষ্টিবদ্ধ হাতের ভিডিও ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্টকে ভয় দেখানো হয়েছে বলে মনে করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট হুমকি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরান কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
‘এবার বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না’, ট্রাম্পকে ইরানের হুমকি
ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে ইরান। বুধবার (১৫ জানুয়ারি) তেহরানে একটি শেষকৃত্য অনুষ্ঠানের সময় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও ক্যাপশনে বলা হয়, ‘এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না’। এ সময় পেনসিলভেনিয়ায় সংঘটিত হামলার পর ট্রাম্পের রক্তমাখা মুখের ছবি প্রদর্শন করে এই সতর্কবার্তা দেওয়া হয়।
সূত্র জানিয়েছে, ট্রাম্প সম্প্রতি ইরানে চলমান বিক্ষোভ দমনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কথা বলেছিলেন, যার জেরে এই হুমকি এসেছে। মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে ইরানে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী ৬’শ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইরানি টিভি চ্যানেলের ওই পার্সি ভাষার বার্তাটি একজন ইসরায়েলি সাংবাদিক অনুবাদ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভেনিয়ার এক জনসভায় বন্দুকধারীর গুলিতে কান ঘেঁষে বেরিয়ে যাওয়ায় রক্তাক্ত হয়েছিলেন ট্রাম্প। সেই ঘটনার রক্তমাখা ছবি ও মুষ্টিবদ্ধ হাতের ভিডিও ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্টকে ভয় দেখানো হয়েছে বলে মনে করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট হুমকি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরান কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…