গ্রিনল্যান্ড নিয়ে বৈঠকে সমাধান মেলেনি, ট্রাম্পের দখলের ইচ্ছায় উদ্বেগ
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়টি এই আলোচনার মূল কেন্দ্রে থাকলেও তা নিয়ে পক্ষগুলোর মধ্যে বিস্তর দূরত্ব রয়ে গেছে।
তবে এই জটিলতা নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে তিন পক্ষ। ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বৈঠক পরবর্তী প্রতিক্রিয়ায় জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে এবং ট্রাম্পের দ্বীপটি দখল করার পরিকল্পনা তাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, ওয়াশিংটনের সাথে কাজ করতে তারা প্রস্তুত থাকলেও দখলদারিত্ব মেনে নেবে না ডেনমার্ক।

বৈঠকের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের এক পোস্ট উদ্বেগ বাড়িয়েছে। সেখানে তিনি বলেছিলেন, ন্যাটোর নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় রাশিয়া বা চীন এর নিয়ন্ত্রণ নিতে পারে। এই মন্তব্যের কারণে বৈঠকের গুরুত্ব কিছুটা হ্রাস পেয়েছে বলে মনে করছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা। পরিস্থিতি মোকাবেলায় আগামী দিনে ওই ওয়ার্কিং গ্রুপের ভূমিকাই নির্ণায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গ্রিনল্যান্ড নিয়ে বৈঠকে সমাধান মেলেনি, ট্রাম্পের দখলের ইচ্ছায় উদ্বেগ
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়টি এই আলোচনার মূল কেন্দ্রে থাকলেও তা নিয়ে পক্ষগুলোর মধ্যে বিস্তর দূরত্ব রয়ে গেছে।
তবে এই জটিলতা নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে তিন পক্ষ। ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বৈঠক পরবর্তী প্রতিক্রিয়ায় জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে এবং ট্রাম্পের দ্বীপটি দখল করার পরিকল্পনা তাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, ওয়াশিংটনের সাথে কাজ করতে তারা প্রস্তুত থাকলেও দখলদারিত্ব মেনে নেবে না ডেনমার্ক।

বৈঠকের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের এক পোস্ট উদ্বেগ বাড়িয়েছে। সেখানে তিনি বলেছিলেন, ন্যাটোর নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় রাশিয়া বা চীন এর নিয়ন্ত্রণ নিতে পারে। এই মন্তব্যের কারণে বৈঠকের গুরুত্ব কিছুটা হ্রাস পেয়েছে বলে মনে করছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা। পরিস্থিতি মোকাবেলায় আগামী দিনে ওই ওয়ার্কিং গ্রুপের ভূমিকাই নির্ণায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…