গ্রিনল্যান্ড ইস্যুতে ওয়াশিংটন বৈঠক ব্যর্থ, গঠন হবে নতুন ওয়ার্কিং গ্রুপ

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৪:২৭ এএম
গ্রিনল্যান্ড ইস্যুতে ওয়াশিংটন বৈঠক ব্যর্থ, গঠন হবে নতুন ওয়ার্কিং গ্রুপ

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে ওয়াশিংটনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। তবে এই জটিলতা নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে তিন পক্ষ।

বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানান, আলোচনাটি গঠনমূলক হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছার সঙ্গে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে। তিনি জানান, ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী কিন্তু এই দ্বীপটি দখল করার পরিকল্পনা তারা কোনোভাবেই সমর্থন করবে না।

বৈঠকের গুরুত্ব কমে যাওয়ার কারণ হিসেবে প্রতিনিধিরা ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে দায়ী করেছেন। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল করার আগেই ন্যাটোর নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রকে এটি নিয়ন্ত্রণে নিতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...