গ্রিনল্যান্ড ইস্যুতে ওয়াশিংটনে ত্রিপক্ষীয় বৈঠকে সমাধান আসেনি

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৪:১৮ এএম
গ্রিনল্যান্ড ইস্যুতে ওয়াশিংটনে ত্রিপক্ষীয় বৈঠকে সমাধান আসেনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের হুমকির মধ্যেই ওয়াশিংটনে দেশটির সাথে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই ত্রিপক্ষীয় উচ্চ পর্যায়ের আলোচনায় বিষয়টির কোনো সুরাহা হয়নি। তবে সমাধানের পথ খুঁজতে শিগগিরই একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করার ঐকমত্যে পৌঁছেছেন সংশ্লিষ্টরা।

বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন গণমাধ্যমকে জানিয়েছেন, আলোচনাটি গঠনমূলক হলেও ওয়াশিংটনের সাথে কোপেনহেগেনের মধ্যে মৌলিক দ্বিমত রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দ্বীপটি দখল করতে চান, সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ডেনমার্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব চালিয়ে যেতে আগ্রহী কিন্তু দখল বা অধিগ্রহণের পরিকল্পনার প্রতি তারা কোনো সমর্থন দেবে না। উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন যে জাতিসংঘের বদলে ন্যাটোকে এই দ্বীপের নিয়ন্ত্রণ নিতে হবে, অন্যথায় রাশিয়া বা চীন সেখানে প্রভাব বিস্তার করতে পারে।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধি দলের অভিমত, ট্রাম্পের ওই সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের কারণে এই বৈঠকের গুরুত্ব অনেকাংশেই হ্রাস পেয়েছে। তবে পরিস্থিতি উত্তপ্ত না করে কূটনৈতিক পথেই এর সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...