গ্রিনল্যান্ড নিয়ে টানাপোড়েন, প্রথম বৈঠকে কোনো সমাধান নেই

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৪:১৫ এএম
গ্রিনল্যান্ড নিয়ে টানাপোড়েন, প্রথম বৈঠকে কোনো সমাধান নেই

ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তবে এই জটিলতা নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেছে তিন পক্ষ।

বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানিয়েছেন, আলোচনা যদিও ইতিবাচক ছিল, তবে গ্রিনল্যান্ডকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দখলে নেয়ার ইচ্ছা মেনে নেওয়া যায় না। তিনি স্পষ্ট করে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত থাকলেও দ্বীপটি অধিকার করার কোনো পরিকল্পনাকেই তারা সমর্থন করবেন না।

ট্রাম্পের এক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট বৈঠকের গুরুত্ব কমিয়ে দিয়েছে বলে মনে করছে কোপেনহেগেন ও নুউকের প্রতিনিধিরা। সেখানে তিনি দাবি করেছিলেন, রাশিয়া বা চীনের হাতে পড়ার আগেই ন্যাটোর নেতৃত্বে গ্রিনল্যান্ড দখল করতে হবে যুক্তরাষ্ট্রকে। এমন পরিস্থিতিতে আগামী দিনগুলোতে এই বিরোধ কীভাবে মিটমাট হয় সেটাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...