গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটন বৈঠকে সমাধান নেই, গঠিত হবে ওয়ার্কিং গ্রুপ
ওয়াশিংটনে অনুষ্ঠিত তিন পক্ষের উচ্চ পর্যায়ের বৈঠকে গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড। এই জটিল সংকটের সমাধান খুঁজতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা।
বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন গণমাধ্যমকে জানান, আলোচনাটি গঠনমূলক হলেও গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটি দখল করতে চাইলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে তারা একমত হলেও দখলের পরিকল্পনার বিরোধিতা করবেন।

এদিকে, ট্রাম্পের একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট এই বৈঠকের গুরুত্বকে কিছুটা কমিয়ে দিয়েছে বলে মনে করছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড প্রতিনিধি দল। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল না করার জন্য ন্যাটোর নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে এটি নিয়ন্ত্রণে নিতে হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটন বৈঠকে সমাধান নেই, গঠিত হবে ওয়ার্কিং গ্রুপ
ওয়াশিংটনে অনুষ্ঠিত তিন পক্ষের উচ্চ পর্যায়ের বৈঠকে গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড। এই জটিল সংকটের সমাধান খুঁজতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা।
বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন গণমাধ্যমকে জানান, আলোচনাটি গঠনমূলক হলেও গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটি দখল করতে চাইলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে তারা একমত হলেও দখলের পরিকল্পনার বিরোধিতা করবেন।

এদিকে, ট্রাম্পের একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট এই বৈঠকের গুরুত্বকে কিছুটা কমিয়ে দিয়েছে বলে মনে করছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড প্রতিনিধি দল। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল না করার জন্য ন্যাটোর নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে এটি নিয়ন্ত্রণে নিতে হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…