বিজ্ঞাপন

ইরানে হামলার জন্য সৌদির জমি ব্যবহার করতে পারবে না কেউ

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৩:৩৭ এএম
ইরানে হামলার জন্য সৌদির জমি ব্যবহার করতে পারবে না কেউ

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি সামরিক বাহিনীর খুব কাছের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানে চলমান বিক্ষোভ দমনের জেরে যুক্তরাষ্ট্র সামরিক হামলার যে হুমকি দিচ্ছে, তার মধ্যেই রিয়াদ এই অবস্থান স্পষ্ট করল। ওয়াশিংটনের হুমকির পরিপ্রেক্ষিতে তেহরানও সতর্ক করে দিয়েছে যে, তাদের ওপর নতুন কোনো আক্রমণ হলে তারা পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং জাহাজে পাল্টা হামলা চালাতে পিছপা হবে না।

বিজ্ঞাপন

দীর্ঘদিন দ্বন্দ্বের পর চীনের মধ্যস্থতায় সৌদি-ইরান সম্পর্কের উন্নতি হওয়ায় রিয়াদের এই পদক্ষেপকে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘাত এড়াতে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতেই সৌদি আরব এমন অবস্থান নিয়েছে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...