গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যাত, ওয়াশিংটনে বৈঠক জটিল
ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। তবে এই জটিলতা নিরসনে পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি উচ্চ পর্যায়ের ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে তিন পক্ষ।
বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনাটি গঠনমূলক হলেও গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে মৌলিক মতপার্থক্য রয়েছে। ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেছেন, ওয়াশিংটনের সাথে কাজ করতে তারা একমত, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা তারা কোনোভাবেই মেনে নেবে না।

এদিকে, ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এই বৈঠকের গুরুত্ব কমিয়ে দিয়েছে বলে মনে করছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া বা চীনের কাছ থেকে বাঁচাতে গ্রিনল্যান্ড যেন ন্যাটোর নেতৃত্বে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে এই বিরোধ কীভাবে মিটবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যাত, ওয়াশিংটনে বৈঠক জটিল
ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। তবে এই জটিলতা নিরসনে পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি উচ্চ পর্যায়ের ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে তিন পক্ষ।
বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনাটি গঠনমূলক হলেও গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে মৌলিক মতপার্থক্য রয়েছে। ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেছেন, ওয়াশিংটনের সাথে কাজ করতে তারা একমত, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা তারা কোনোভাবেই মেনে নেবে না।

এদিকে, ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এই বৈঠকের গুরুত্ব কমিয়ে দিয়েছে বলে মনে করছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া বা চীনের কাছ থেকে বাঁচাতে গ্রিনল্যান্ড যেন ন্যাটোর নেতৃত্বে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে এই বিরোধ কীভাবে মিটবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…