ট্রাম্পের হুমকিতেও থামছে না রাশিয়া-ইরানের কৌশলগত জোট
ইরানে চলমান বিক্ষোভের জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া রাষ্ট্রগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এমন পরিস্থিতিতে গত বুধবার সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, ওয়াশিংটনের এই ধরনের হুঁশিয়ারি বা চাপ তাদের ইরানের সঙ্গে মৌলিক ও কৌশলগত সম্পর্কের ধরন পরিবর্তন করতে পারবে না।
দুই দেশের সম্পর্ক নির্দিষ্ট চুক্তির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং এটি দুই জাতির স্বার্থ রক্ষা করে বলে জানান তিনি। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডোরের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা তুলে ধরে লাভরভ বলেন, বাহ্যিক কোনো চাপ বা অন্য কোনো দেশের হুমকি এই বাস্তবসম্মত অংশীদারত্বে ফাটল ধরাতে পারবে না।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে রুশ এই মন্ত্রী বলেছেন, বিশ্বায়নের পক্ষে যে নীতি আমেরিকা সবসময় প্রচার করে এসেছে, তারা নিজেরাই তা লঙ্ঘন করছে। নিজেদের নীতি বিসর্জন দেওয়ার মাধ্যমে আমেরিকা প্রমাণ করেছে যে, তাদের সাথে অংশীদারিত্ব অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনির্ভরযোগ্য।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পের হুমকিতেও থামছে না রাশিয়া-ইরানের কৌশলগত জোট
ইরানে চলমান বিক্ষোভের জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া রাষ্ট্রগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এমন পরিস্থিতিতে গত বুধবার সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, ওয়াশিংটনের এই ধরনের হুঁশিয়ারি বা চাপ তাদের ইরানের সঙ্গে মৌলিক ও কৌশলগত সম্পর্কের ধরন পরিবর্তন করতে পারবে না।
দুই দেশের সম্পর্ক নির্দিষ্ট চুক্তির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং এটি দুই জাতির স্বার্থ রক্ষা করে বলে জানান তিনি। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডোরের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা তুলে ধরে লাভরভ বলেন, বাহ্যিক কোনো চাপ বা অন্য কোনো দেশের হুমকি এই বাস্তবসম্মত অংশীদারত্বে ফাটল ধরাতে পারবে না।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে রুশ এই মন্ত্রী বলেছেন, বিশ্বায়নের পক্ষে যে নীতি আমেরিকা সবসময় প্রচার করে এসেছে, তারা নিজেরাই তা লঙ্ঘন করছে। নিজেদের নীতি বিসর্জন দেওয়ার মাধ্যমে আমেরিকা প্রমাণ করেছে যে, তাদের সাথে অংশীদারিত্ব অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনির্ভরযোগ্য।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…