বিজ্ঞাপন

ভবিষ্যতের যুদ্ধের রূপ বদলাতে কোয়ান্টাম প্রযুক্তিতে মনোযোগ চীনের

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৩:০৭ এএম
ভবিষ্যতের যুদ্ধের রূপ বদলাতে কোয়ান্টাম প্রযুক্তিতে মনোযোগ চীনের

যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বুঝতে এবং শত্রুপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে কোয়ান্টাম প্রযুক্তির ওপর ভিত্তি করে নতুন সাইবার যুদ্ধাস্ত্র তৈরি করছে চীন। দেশটির পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) তত্ত্বাবধানে বর্তমানে ১০টিরও বেশি পরীক্ষামূলক সরঞ্জাম উন্নয়নের কাজ চলছে, যার মধ্যে অনেকগুলোই ইতিমধ্যে সামনের সারির সামরিক মিশনে পরীক্ষা করা হচ্ছে। এই অস্ত্রগুলোর মাধ্যমে রাডারে ধরা না পড়া স্টেলথ বিমান শনাক্তসহ যুদ্ধক্ষেত্রের বিপুল তথ্য মুহূর্তের মধ্যে বিশ্লেষণ করা সম্ভব হবে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির একটি সুপারকম্পিউটিং ল্যাবরেটরি এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে। ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং কোয়ান্টাম প্রযুক্তির সমন্বয়ে এই অস্ত্রগুলো তৈরি করা হচ্ছে। সামরিক কমান্ডাররা আশা করছেন, কোয়ান্টাম কম্পিউটিং ব্যবহার করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পদ বণ্টন আরও সহজ হবে। এক সামরিক কর্মকর্তা বলেছেন, নতুন সাইবার অস্ত্র তৈরির ক্ষেত্রে ‘দ্রুততা ও পরিবর্তন’ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সঠিক অস্ত্র তৈরি করতে হলে আগে ভবিষ্যতের যুদ্ধের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি।

বিজ্ঞাপন

ওপেন সাইবারস্পেস থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং জ্যামিং বা স্পুফিংয়ের মতো হামলার বিরুদ্ধে নির্ভুল নেভিগেশন নিশ্চিত করতেও এই প্রযুক্তি ব্যবহৃত হবে। পিএলএ-র তথ্য সহায়ক বাহিনীর গবেষক লিউ ওয়ে জানিয়েছেন, গবেষক দল সাইবার নিরাপত্তার ওপর ভিত্তি করে যুদ্ধক্ষেত্র সম্পর্কে নতুন মডেল তৈরিতে ব্যস্ত রয়েছে। সামনের সারির সেনাদের সঙ্গে কাজ করে তাদের চাহিদা বোঝার পাশাপাশি এক বছরের তথ্যের ভিত্তিতে তারা একটি সমন্বিত পরিস্থিতি মানচিত্রও তৈরি করেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...