ওয়াশিংটন বৈঠকেও সমাধান হলো না গ্রিনল্যান্ড ইস্যুতে
গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে ওয়াশিংটনে অনুষ্ঠিত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বীপটি দখলের পরিকল্পনার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। তবে এই জটিলতা নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে তিন পক্ষ।
বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের বলেন, আলোচনাটি গঠনমূলক হলেও মূল বিষয়ে তাদের অবস্থানে পরিবর্তন আসেনি। তিনি জানান, ওয়াশিংটনের সাথে কাজ করতে তারা প্রস্তুত থাকলেও গ্রিনল্যান্ড দখল করার যে কোনো প্রচেষ্টা তারা কঠোরভাবে প্রত্যাখ্যান করবে। এটি তাদের জন্য মেনে নেওয়ার মতো বিষয় নয়।

এদিকে, ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট বৈঠকের পরিবেশ নস্যাৎ করেছে বলে মনে করছেন কোপেনহেগেন ও নুকের প্রতিনিধিরা। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখলে ন্যাটোকে নেতৃত্ব দিতে হবে, নতুবা রাশিয়া বা চীন সেখানে আধিপত্য বিস্তার করতে পারে। এই পরিস্থিতিতে আপাতত কূটনৈতিক পথেই সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ওয়াশিংটন বৈঠকেও সমাধান হলো না গ্রিনল্যান্ড ইস্যুতে
গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে ওয়াশিংটনে অনুষ্ঠিত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বীপটি দখলের পরিকল্পনার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। তবে এই জটিলতা নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে তিন পক্ষ।
বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের বলেন, আলোচনাটি গঠনমূলক হলেও মূল বিষয়ে তাদের অবস্থানে পরিবর্তন আসেনি। তিনি জানান, ওয়াশিংটনের সাথে কাজ করতে তারা প্রস্তুত থাকলেও গ্রিনল্যান্ড দখল করার যে কোনো প্রচেষ্টা তারা কঠোরভাবে প্রত্যাখ্যান করবে। এটি তাদের জন্য মেনে নেওয়ার মতো বিষয় নয়।

এদিকে, ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট বৈঠকের পরিবেশ নস্যাৎ করেছে বলে মনে করছেন কোপেনহেগেন ও নুকের প্রতিনিধিরা। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখলে ন্যাটোকে নেতৃত্ব দিতে হবে, নতুবা রাশিয়া বা চীন সেখানে আধিপত্য বিস্তার করতে পারে। এই পরিস্থিতিতে আপাতত কূটনৈতিক পথেই সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…